রবিবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ

শিশু অধিকার রক্ষায় রাজধানীতে প্রচারাভিযান

শিশুদের অধিকার রক্ষায় রাজধানীতে বিশেষ প্রচারাভিযান চালিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা প্রতিষ্ঠান গুডনেইবারস। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর প্রকল্প এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। ওই এলাকার বিভিন্ন স্কুলশিক্ষার্থী ও শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়। সংস্থাটির স্বেচ্ছাসেবীরা আলোচনা সভা, পুতুল নাচ, যাদু ও চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিশুদের অধিকার সম্পর্কে সচেতন করেন। এছাড়া বাল্যবিবাহ ও
Read more

কুমিল্লায় নিখোঁজ বাকপ্রতিবন্ধী তরুণীকে রাজধানী থেকে উদ্ধার

কুমিল্লায় নিখোঁজ এক বাকপ্রতিবন্ধী তরুণীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। জেলার বুড়িচং এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী তরুণী সাবিরা আক্তার (২২)। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকা থেকে সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এর বসিলা ক্যাম্প সদস্যরা তাকে উদ্ধার করে। ‎জানা গেছে, ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল
Read more

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ১ নম্বর গেইটের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফজলে রাব্বী সুমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে
Read more

স্কুলে যেতে চাপ দেয়ায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর ডেমরায় চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে তার বাবা-মা স্কুলে যেতে চাপ দেওয়ায় আত্মহত্যা করেছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা ওই শিশুর নাম সিফাত শেখ। শুক্রবার বিকেলে ডেমরা আমোলিয় মেনদিপুর এলাকায় ভারা বাসায় এ ঘটনাটি ঘটে। নিহত সিফাত জামালপুরের ইসলামপুর উপজেলার পূরুচর গ্রামের রবি শেখের ছেলে। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার পরিবারের বরাত
Read more

মোহাম্মদপুর থানার ওসিকে অপসারণের দাবিতে বিক্ষোভ

দায়িত্বে অবহেলা, চাঁদাবাজ, চোর চক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের ওসিকে অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকাল ৫টার দিকে মোহাম্মদপুর থানার সামনে ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে বিক্ষোভ করেন তারা। ‎বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা পারভেজ হাসান সুমন বলেন, ‘মোহাম্মদপুর থানার ওসি বিরুদ্ধে বাসিন্দাদের সাথে অসদাচারণ, আইনি সহায়তা না দেয়াসহ নানা অভিযোগ
Read more

মাইলস্টোনে আহতদের জন্যে কসমো স্কুলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত শিক্ষক ও ছোট ছোট স্কুল শিক্ষার্থীদের বাঁচানোর প্রয়াসে রক্তদানের আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বনশ্রীর এফ ব্লক প্রধান সড়কে অবস্থিত কসমো স্কুল অ্যান্ড কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অভিভাবক,
Read more

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সরিয়ে নেয়া উচিত : বিআইপি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ অনিরাপদ এলাকায় অবস্থিত উল্লেখ করে সেটি সরিয়ে নেয়া উচিত বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি)। শুক্রবার (২৫ জুলাই) বাংলামটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের কনফারেন্স রুমে ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা : জননিরাপত্তা এবং উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিষয়গুলো তুলে ধরা হয়। বিআইপি জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানটি
Read more

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুন (২০)। শ্যামপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে জুরাইন খন্দকার রোডের মাশাআল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর
Read more

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল মালয়েশিয়া

অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। শনিবার রাজধানী কুয়ালালামপুরের মারদেকা স্বাধীনতা চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশটি আয়োজন করেছে বিরোধী দল পারিকাতান ন্যাশনাল (PN) ও পাস (PAS)। তাদের অভিযোগ, তবে চমকপ্রদ বিষয় হলো বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
Read more

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে। তবে ইসহাক দারের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাক্ষাতের পর যুক্তরাষ্ট্র কোনো সময়সীমা উল্লেখ করেনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের এক আলোচনায় বলেছেন, ‘আমি মনে করি, আমরা যুক্তরাষ্ট্রের সাথে
Read more

TAGS

TRENDING

  • সম্পাদক: মো. সিরাজুল ইসলাম
  • প্রকাশক: মো. আবুল খায়ের খান
  • ঢাকা অফিস- ২0 দিলুরোড, নিউ ইস্কাটন, ঢাকা-১০০০। 
  • মাদারীপুর অফিস– শিবচর, মাদারীপুর।