বাংলাদেশের কাবাডির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো খেলোয়াড়দের মাসিক বেতনের আওতায় আনতে যাচ্ছে কাবাডি ফেডারেশন।
শনিবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
তিনি জানান, প্রাথমিকভাবে বাহরাইনে অনুষ্ঠিতব্য ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া অনূর্ধ্ব-১৮ নারী দলের ২০ জন সদস্যকে এই মাসিক বেতরের আওতায় আনা হচ্ছে।
বেতন কত হতে পারে এ বিষয়ে সোহাগ বলেন, আমরা মাত্র শুরু করতে যাচ্ছি। প্রথমে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একদিন এটা ১ লাখ হবে আমার বিশ্বাস।
তিনি আরও জানান, মেয়েদের পর ছেলেদেরও মাসিক বেতনের আওতায় আনা হবে। এই পদক্ষেপের মাধ্যমে কাবাডিকে আরও এগিয়ে নেবে আন্তর্জাতিক অঙ্গনে।

