রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুন (২০)।
শ্যামপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে জুরাইন খন্দকার রোডের মাশাআল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

