জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান।
ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ ২৩ জুলাই থেকে আগামী ৩০ জুলাই ২০২৫। ডাটা নিশ্চয়নের তারিখ ২৩ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয়ার তারিখ ৩ আগস্ট ২০২৫ থেকে ৪ আগস্ট ২০২৫ করা হয়েছে।
উল্লেখ্য, ১৭ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

