মাদারীপুরের শিবচর উপজেলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিম, এসইডিপি’-এর আওতায় ২৪ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গবার (২৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।
একাডেমি সুপারভাইজার আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান।
এ অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় উপজেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৪ জন ছাত্র- ছাত্রীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানান শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম ।

