ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: জাকির হোসেন (৫৮) এবং বায়েক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) রাতে কসবা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ‘গোপীনাথপুর ও বায়েক ইউনিয়নের দুজন ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’
‘তাদেরকে রাজনৈতিক মামলায় অপারেশন ডেভিল হান্ট’র আওতায় গ্রেফতার করা হয়েছে’ উল্লেখ করে তিনি জানান, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

