বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে শিবচর পৌর বাস টার্মিনালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা। তিনি খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। তাঁর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- শিবচর পৌরসভা বিএনপি’র সভাপতি শাহাদাত হোসেন (শফিক), যুগ্ম-সম্পাদক মামুন গোমস্তা, শিবচর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেজবা গোমস্তা, পৌর যুবদলের সাবেক সাধারণ-সম্পাদক মহিন বেপারী, যুবদল নেতা রাফি বেপারী, শিবচর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব গোমস্তা, শিবচর পৌরসভা কৃষকদলের সিনি: যুগ্ম আহ্বায়ক চুন্নু গোমস্তা, শিবচর পৌর কৃষক দলের সদস্য সচিব রাব্বি মুন্সী, শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক নাঈম গোমস্তা, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাতুব্বর, ছাত্রদল নেতা সাজিম, ফাহিম, হামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং দেশের প্রতি তাঁর অবদান তুলে ধরেন। শেষে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

