বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি’র শিবচর কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে শিবচর উপজেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন—যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, শাজাহান মোল্লা, মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু সদস্য— আবুল বাসার সিদ্দিকী, মাহবুব মাদবর, শহীদ চেয়ারম্যান, মো. সিরাজুল ইসলাম, মো. ইথু চৌধুরী, শামীম চৌধুরী।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা গণমানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা পরিপূর্ণতা পায় না। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
তারা সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে।
নেতারা জানান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের উপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। নবগঠিত কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

