আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরীর নেতৃত্বে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার নিজ বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের হয়ে ৭১ চত্বর হয়ে পাঁচ্চর, মাদবরের চরসহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। এতে শত শত মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরী বলেন, ম্যাডাম খালেদা জিয়া আমাকে খুব পছন্দ করতেন। আমি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হয়ে এ এলাকায় প্রচুর কাজ করেছি। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় আমাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। আমার জায়গা-জমি কেড়ে নিয়ে জুলুম করা হয়েছে। শিবচরের জনগণের ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে। আমি বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি এবং ভবিষ্যতেও দলের সাথেই থাকব।
এসময় শিবচর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহনেওয়াজ তোতা, সদস্য সচিব মুক্তিযোদ্ধা এমদাদুল হক খাঁন, বিএনপি নেতা সাজু মোড়ল, শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, যুবদল নেতা সোহাগসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

