মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় শাহাদাত হোসেন ঢালী (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ ঢালীকান্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন শাহাদাত হোসেন ঢালী। পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমান্ত এলাকায় একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী শাহাদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

