ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানী পুরানা পল্টনের বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এবিএম সেলিম আহম্মেদকে সভাপতি ও শিকদার আবদুস সালামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: মোশাররফ হোসেন বাবলু, সরোয়ার কবির ও জি. এম. মাসুদ ঢালী।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: মোশাররফ হোসেন বাবলু, সরোয়ার কবির ও জি. এম. মাসুদ ঢালী। যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, মোহাম্মদ জিহাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শমীম আহসান, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল হাসান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুমানা জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের খান, দপ্তর সম্পাদক মো: সিরাজুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক মঞ্জুরুল করিম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন—আশুতোষ সরকার, এম. এ. মান্নান মিয়া, মোক্তার হোসেন, জাহিদ হাসান, মো. রফিকুল ইসলাম, মু. আবিদ আজম, মাহবুবুর রহমান, নাজমা পাপড়ি ও লিংকন মাহমুদ।
সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের রিপোর্ট এম এ মান্নান সাধারণ সম্পাকের রিপোর্ট ও কোষাধ্যক্ষ জিহাদুল ইসলাম আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।
আলোচনা সভায় অংশ নেন এবিএম সেলিম আহম্মেদ, শিকদার আবদুস সালাম, আবুবকর, আবুল খায়ের, ইস্ররাফিল হাওলাদার, মতিউর রহমান, সাবেক সভাপতি কামরুজ্জামান জিয়া, মামুন ফরাজি, সৈয়দ আফজাল হোসেন, সারোয়ার কবির, দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক শাদাত হোসাইন প্রমুখ।
সভা শেষে নির্বাচন কমিশনার সৈয়দ আফজাল হোসেন ও মামুন ফরাজি আনুষ্ঠানিকভাবে ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

