বাংলাদেশ কৃষি ব্যাংক- মাদারীপুরের শিবচর উপজেলার বাজিতপুর শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখপুর বাজারে হারুন শিকদারের মার্কেটের (২য় তলা) নতুন এ কার্যালয় উদ্বোধন করেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
জানা গেছে, তৃণমূলে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার বাজিতপুর শাখা ১৯৮৮ সালে তাদের কার্যক্রম শুরু করে। আধুনিক সেবা নিশ্চিত করতে শাখাটির কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে নতুন ভবন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ব্যাংকিং সেবাকে তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি ব্যাংক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শিবচরের বাজিতপুর শাখা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের গ্রাহকদের সেবা দিয়ে আসছে। নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও বাড়বে এবং অন্যান্য শাখার মতো এখানেও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক বাজিতপুর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মাদ নজরে মঈন এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।
এসময় ব্যাংকের সিনিয়র অফিসার শারমিন আক্তার, অফিসার মো. বিপুল হোসেন, সাজ্জাদ মাহমুদ, ক্যাশ কর্মকর্তা বাসুদেব কুমার দাসসহ ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

