প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে এ জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ১৫ ক্যাটাগরির পদে মোট ৭৩ জন নিয়োগ পাবেন। আগামী ৭ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হবে।
পদের নাম ও সংখ্যা:
১. সহকারী পরিচালক, ১০ পদ, গ্রেড-৯
২. সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ): পদ ১টি, গ্রেড-৯
৩. হিসাবরক্ষণ কর্মকর্তা: পদ ১টি, গ্রেড-৯
৪. আরবি অনুবাদক: পদ ১টি, গ্রেড-৯
৫. উপসহকারী পরিচালক: পদ ২০টি, গ্রেড: ১০
৬. হিসাবরক্ষক: পদ ১টি, গ্রেড ১১
৭. স্টোরকিপার: পদ ১টি, গ্রেড ১৩
৮. ক্যাশিয়ার: পদ ১টি, গ্রেড ১৩
৯. কেয়ারটেকার: পদ ২টি, গ্রেড ১৬
১০.রিসিপশনিস্ট: পদ ১টি, গ্রেড ১৬
১১. ইলেকট্রিশিয়ান: পদ ১টি, গ্রেড ১৬
১২. ডেসপাচ রাইডার: পদ ১টি, গ্রেড ১৬
১৩. জেনারেটর ও পাম্পচালক: পদ ১টি, গ্রেড ১৬
১৪. প্লাম্বার: পদ ১টি, গ্রেড ১৬
১৫. অফিস সহায়ক: ৩০টি, গ্রেড ২০।

