মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও শ্লোগানসহ মিছিলে অংশ নেন।

আলোচনা শেষে একটি আনন্দ র্যালি বের করে। র্যালিটি পৌর বাস টার্মিনাল থেকে ৭১ সড়কে বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে কলেজ মোড় এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মাদারীপুর-১ (শিবচর) মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. রোকন উদ্দিন মিয়া। তিনি বলেন, “বিএনপির ৪৭ বছরের ইতিহাস সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে জন্ম নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপি আজও জাতীয়তাবাদ, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের ভোটাধিকারের সংগ্রামে অবিচল।

র্যালি ও সভায় শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো: বোরহান উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন মুন্সি, পৌরসভা শাখার সভাপতি মো: লিটন গোমস্তা, শিবচর পৌরসভা বিএনপি’র সভাপতি শাহাদাত হোসেন (শফিক), যুগ্ম-সম্পাদক মামুন গোমস্তা, শিবচর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেজবা গোমস্তাসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, শিক্ষক সমাজ, আলেম-ওলামা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে কলেজ মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

