মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ সময়ে কষ্ট লাগবে জেলেদের পাশে দাঁড়িয়েছে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়ন কৃষকদল।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চরজানাজাত ইউনিয়নের ২০০ জন কর্মহীন জেলেদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, ৩ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত টানা ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।
চরজানাজাত ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম দেওয়ানের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী।
অনুষ্ঠানে এডভোকেট নাসির উদ্দিন বেপারী বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এর সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। কিন্তু প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় হাজারো জেলে পরিবার না খেয়ে কষ্টে দিন কাটায়। এ সময় তাদের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব।
ত্রাণ পেয়ে স্থানীয় জেলেরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন—চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক দুলাল বেপারী, ফজলুল হক জমাদ্দার, ইউনিয়ন ছাত্রদল নেতা কামাল বেপারী প্রমুখ।

