মাদারীপুরের শিবচর উপজেলায় সাংবাদিক মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা গণমাধ্যমকর্মীদের আয়োজনে উপজেলার পাঁচ্চর এলাকায় মরহুমের নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলার পাঁচ্চরর এলাকার আব্দুল মজিদ মৃধার ছেলে মোহাম্মদ আলী। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখেগেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, আমার দেশ এর মো. সরোয়ার হোসেন মিঠু, গ্লোবাল টিভির কায়ূম শেখ, কালের কণ্ঠ এর এস.এম. দেলোয়ার হোসাইন, নয়াদিগন্ত এর শাহিন মিয়া, কালবেলা এর মশিউর কাজী, দৈনিক প্রভাত এর আবুল হাসনাত, দৈনিক প্রভাতী বাংলাদেশ এর এসএম আলমগীর হোসাইন, দৈনিক বিসনেস ফাইল এর মো. সোবাহান মিয়া, জনবানী এর সন্ধ্যা আক্তারসহ বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।

মরহুম মোহাম্মদ আলী ছিলেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাহসী একজন সাংবাদিক। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
৯০-এর দশকে সাংবাদিকতার জীবন শুরু করেন মোহাম্মদ আলী মৃধা। তিনি ছিলেন একজন প্রতিবাদী, পরোপকারী, সদালাপী, পরিশ্রমী ও নিষ্ঠাবান সাংবাদিক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক সমকাল পত্রিকায় সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।

