ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৭১ সড়কের স্বপ্ন সুপার শপের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ৭ই নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন, যেদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। সেই বিপ্লবী চেতনা ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী, সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

