মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুম দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলিমুজ্জামান খান সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান।
জানা গেছে, প্রশিক্ষণে চর এলাকার কৃষকদের নিয়ে ৩০ জনের একটি গ্রুপ অংশগ্রহণ করে। চর এলাকার কৃষি উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে চর এলাকার কৃষকদের বিভিন্ন কৃষি উপকরণ ও উৎপাদন সহায়তা প্রদান করা হবে, যাতে তারা টেকসইভাবে কৃষি কাজে আরও স্বাবলম্বী হতে পারেন।
এসম উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরা, মশিউর রহমান প্রমুখ।

