পাকিস্তানের পাহাড়ে উঠতে গিয়ে জার্মান অলিম্পিয়ানের মৃত্যু
পাকিস্তানের কারাকোরাম পাহাড় চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন জার্মান অলিম্পিয়ান লরা ডালমাইয়ার। গত সোমবার পাকিস্তানের পর্বতারোহণের সময় পাথরের আঘাতে মারা যান। লরার ইচ্ছের প্রতি সম্মান দেখিয়ে তার মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়নি। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, লরা ডালমাইয়ার কারাকোম পাহাড়ে চড়ার সময় তার সঙ্গী ছিলেন মারিনা ইভা। দুর্ঘটনার পর ইভা জরুরি সেবায় যোগাযোগ করেছিলেন।
Read more
