ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশু নিহত
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় শুক্রবার একটি সরকারি স্কুল ভবন ধসে কমপক্ষে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ জন শিশু বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিল।
Read more
